স্বপ্ন এবার Wifi-র মতো কাজ করবে, নিমেষেই একে অপরের কাছে পৌঁছোবে মেসেজ-Report
ওয়াইফাইয়ের মতো দ্রুত কাজ করবে স্বপ্ন। দুইজন মানুষ এবার নিজেদের স্বপ্নে কথা বলতে পারবেন। একটি যন্ত্রের মাধ্যমে মানুষের মস্তিষ্কের তরঙ্গ এবং অন্যান্য জৈবিক ডেটা ট্র্যাক করে, এমনটাই দেখেছেন বিজ্ঞানীরা। বিষয়টা অনেকটা হলিউডের অন্যতম আলোচিত ছবি ইনসেপশনের মতন। এই ছবিতে স্বপ্নের জগৎ আর বাস্তবের পার্থক্য দেখানো হয়েছে। একইভাবে এবার শীঘ্রই এই স্বপের জগৎ, কল্পনা বাস্তবে উপলব্ধি করা যাবে। আমেরিকার এক গবেষণায় এ দাবিই করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার স্টার্টআপ আরইএমস্পেস- এর গবেষকরা একটি সফল পরীক্ষায় জানতে পেরেছেন, দু’ জন মানুষ স্বপ্নের মাধ্যমে…


