স্বপ্ন কেন দেখি? জেগে ওঠার পর কেন বেশিরভাগই মনে থাকে না? আজই জেনে নিন এর বৈজ্ঞানিক ব্যাখ্যা
স্বপ্ন মানুষের জীবনের এক রহস্যময় অংশ, যা প্রায় প্রতিদিনই ঘটে কিন্তু বেশিরভাগ সময়ই স্মৃতির আড়ালে মিলিয়ে যায়। বিজ্ঞানীরা বলছেন, স্বপ্ন দেখা আসলে মস্তিষ্কের স্মৃতি ও আবেগ প্রক্রিয়াকরণের সঙ্গে গভীরভাবে যুক্ত, আর সেই কারণেই জেগে ওঠার কিছুক্ষণের মধ্যেই অধিকাংশ স্বপ্ন ভুলে যাই। এই প্রতিবেদনে স্বপ্ন দেখার কারণ ও তা মনে না থাকার বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরা হল। মানুষ কেন স্বপ্ন দেখে? প্রায় সকল মানুষই স্বপ্ন দেখে। কোনওটি অবাস্তব, কোনওটি আবার আবেগে ভরা। কিন্তু অধিকাংশ স্বপ্নই জেগে ওঠার পর দ্রুত হারিয়ে…

