কবে আসছে ‘দৃশ্যম ৩’- এর অরিজিনাল ভার্সান? এক্স মাধ্যমে কী জানালেন মোহনলাল
Drishyam 3 : কবে আসছে ‘দৃশ্যম ৩’? অবশেষে দর্শকদের প্রশ্নের জবাব পাওয়া গেল। সোশ্যাল মিডিয়ায় সিনেমা রিলিজের দিন ঘোষণা করলেন ছবির অন্যতম মূল অভিনেতাই। এক্স মাধ্যমে মোহনলাল জানিয়েছেন ‘দৃশ্যম ৩’ রিলিজের দিন। ৪৩ সেকেন্ডের একটি ভিডিও টিজার শেয়ার করেছেন বর্ষীয়ান অভিনেতা। সেখানে ঝলক মিলেছে সিনেমার মূল পোস্টারেরও। ছবি রিলিজের দিন ঘোষণা করে মোহনলাল লিখেছেন, ‘Years passed. The past didn’t.’ Years passed. The past didn’t.#Drishyam3 | Worldwide Release | April 2, 2026 @jeethu4ever @antonypbvr @KumarMangat @jayantilalgada @AbhishekPathakk #MeenaSagar @aashirvadcine@PanoramaMovies @PenMovies…


