Drone Strike on Mosque: রক্তবন্যা মসজিদে! ফজরের নামাজের সময়ে প্রার্থনার নিভৃতেই ভয়ংকর ড্রোন হামলা, নিহত ৭৮…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মসজিদে রক্তপাত! আফ্রিকার দেশ সুদানের (Sudan) দারফুর অঞ্চলে (Darfur region) একটি মসজিদে ড্রোন হামলায় (Drone strike) অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। দারফুরের এল-ফাশের শহরের একটি মসজিদে শুক্রবার ফজরের নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। আরএসএফ জড়িত? এই হামলার পিছনে প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) জড়িত বলে মনে করা হচ্ছে। তবে সংগঠনটি এখনও দায় স্বীকার কিংবা অস্বীকার– কোনোটাই করেনি। গৃহযুদ্ধ সুদানের দারফুর অঞ্চলে দেশটির সেনাবাহিনীর সঙ্গে প্রায় আড়াই বছরের বেশি…

