Medicine: মশলার পর এবার জীবনদায়ী ওষুধ, প্যারাসিটামল-সহ ৫২ ফর্মুলায় প্রশ্ন!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিয়মিত ব্যবহৃত হয় এমন ৫২ টি ওষুধ অত্যন্ত নিম্নমানের। তাই সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন সতর্কতা জারি করেছে। কারণ প্যারাসিটামল সহ অন্তত ৫০টি ওষুধের মান নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্যারাসিটামল, প্যান্টোপ্রাজল এবং ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্যে ব্যবহৃত বেশ কিছু অ্যান্টিবায়োটিক নিয়ে সতর্কতা জারি হয়েছে। ওষুধগুলির মধ্যে থেকে ২২টি হিমাচলপ্রদেশে তৈরি করা হয় বলে জানিয়েছে সিডিএসসিও। নমুনা সংগ্রহ করা হয়েছিল জয়পুর, হায়দরাবাদ, ওয়াঘোড়িয়া এবং গুজরাটের ভাদোদরা, অন্ধ্রপ্রদেশ এবং ইন্দোর থেকেও। সূত্রের খবর, যে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি এই ওষুধ তৈরি করেছে…

