Earth Hour 2023: শনিবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঘরের সব আলো নিভিয়ে রাখা হয় কেন জানেন?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘আর্থ আওয়ার ডে’! এরকম কোনও দিনের কথা শুনেছেন? হয়তো শুনেছেন, হয়তো শোনেনি। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সচেতনতা সৃষ্টির জন্য বিশ্ব জুড়ে একটি ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এটি হল ‘আর্থ আওয়ার’ (Earth Hour)। ‘আর্থ আওয়ার’ হল বছরের একটি নির্দিষ্ট দিনে এক ঘণ্টা বাড়িঘর-সহ বিভিন্ন জায়গার আলো নিভিয়ে রাখা। খুব বেশি দিন আগের ঘটনা নয়। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসে এক ঘণ্টার জন্য আলো নিভিয়ে রেখে শুরু হয়েছিল সচেতনতামূলক এই কর্মসূচি। তার…

