India’s Success In Space: মহাকাশে নতুন রেকর্ড ইসরোর, ‘EOS-05’ মিশনে বড় দায়িত্বে ছিলেন ‘এই’ বাঙালি বিজ্ঞানী! পুরোটা জানলে গর্ব হবে আপনারও
India’s Success In Space: ইসরোর EOS 05 মিশনে জয়জয়কার বঙ্গসন্তানের। চন্দ্রযান ৩ ও আদিত্য এল ১-এর পর এবার ইসরোর EOS-05 উপগ্রহ উৎক্ষেপণে বাজিমাত রানিগঞ্জের সানি মিত্রের। রকেটের ইঞ্জিন তৈরিতে তাঁর বিরাট ভূমিকা রয়েছে। তাঁর সাফল্যে গর্বিত গোটা রাজ্যের মানুষ। রাণীগঞ্জ, পশ্চিম বর্ধমান: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা সফলভাবে মহাকাশে পাঠিয়েছে আর্থ অবজারভেশন উপগ্রহ ‘EOS-05’। জিএসএলভি-এফ১৭ (GSLV-F17) রকেটের মাধ্যমে উপগ্রহটি নির্দিষ্ট কক্ষপথে পাড়ি জমিয়েছে। সম্পূর্ণ দেশীয় অর্থাৎ ‘মেক ইন ইন্ডিয়া’ প্রযুক্তিতে তৈরি এই স্যাটেলাইটের উৎক্ষেপণ করা হয়েছে। প্রত্যাশা অনুযায়ী হয়েছে সব কাজ।…

