বিশ্বকাপারদের সঙ্গে টক্কর! এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ কঠিন গ্রুপে ইস্টবেঙ্গল
East Bengal: ১৫ সেপ্টেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে গ্রুপ পর্ব। গ্রুপের ম্যাচগুলি হবে ১৫-১৬ সেপ্টেম্বর, ১৩-১৪ অক্টোবর, ২৭-২৮ অক্টোবর, ৩-৪ নভেম্বর, ২৪-২৫ নভেম্বর ও ৮-৯ ডিসেম্বর। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার কঠিন লড়াই। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ মূলপর্বে গ্রুপ ডি-তে ইস্টবেঙ্গল। ওই গ্রুপে রয়েছে আরও ৩ দল। জর্ডনের আল হুসেন, ইরাকের আল শোরতা ও ওমানের আল সিব। বড় ক্লাব তো বটেই, বেশ কিছু ফুটবলার আবার বিশ্বকাপেও খেলেছেন। এবারের বিশ্বকাপে মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে খেলেছে জর্ডন। সেই দলে ছিলেন আল…

)