Ebay Layoffs: করোনা-উত্তর বাজার আশানুরূপ হয়নি, ফলে ফের বড় ধরনের ছাঁটাই এই কোম্পানিতে…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একটা ব্রিফ প্যনডেমিক বুম দেখে হয়তো কর্তৃপক্ষ একটি আশায় বুক বেঁধেছিল, কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। আপাতত নিজেদের ওয়ার্কফোর্সের ৪ শতাংশ লে-অফের সিদ্ধান্ত নিল অন্যতম বিখ্যাত ই-কমার্স কোম্পানি ‘ইবে’। এর জেরে ৫০০ জনের চাকরি চলে যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, পৃথিবী জুড়ে যে ম্যাক্রোইকোনমিক সিচুয়েশন চলছে তারই জেরে তারা এই তিক্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। ই-কমার্স কোম্পানি ‘ইবে’র চিফ এগজিকিউটিভ অফিসার জ্যামি আইআনোন এক বিবৃতিতে এরকমই জানিয়েছেন। শেষ ছ’টি কোয়ার্টারে ‘ইবে’-র বিক্রি…

