Eiffel Tower: বন্ধ হয়ে গেল প্যারিসের বিস্ময় আইফেল টাওয়ার! কী রহস্য পিছনে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বন্ধ হয়ে গেল আইফেল টাওয়ার। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণস্থল, প্যারিসের অন্যতম বিস্ময়। সেখানেও এমন ছন্দপতন? সাধারণত তৃতীয় বিশ্বের দেশগুলিতে এমন ঘটনা ঘটে, কিন্তু পাশ্চাত্য সভ্যতার অন্যতম উজ্জ্বল ভূমিতে এমন কেন? প্রশ্ন নানা মহলে। জানা গিয়েছে, কর্মী ধর্মঘটের জেরে বিশ্বের অন্যতম শীর্ষ পর্যটন-আকর্ষণস্থল আইফেল টাওয়ার গত সোমবার থেকে বন্ধ করে দেওয়া হল। আইফেল টাওয়ারের অপারেটর এসইটিই তাদের ওয়েবসাইটে বলেছে, সোমবার এই স্মৃতিস্তম্ভ পরিদর্শন করা যাবে না। ওই ওয়েবসাইটে দর্শনার্থীদের নজর রাখতে পরামর্শ দিয়েছে তারা। পাশাপাশি…

