Anirban Chakraborty Accident: গাড়িতে ধাক্কা বাসের! দুর্ঘটনার কবলে ‘একেন বাবু’ অনির্বাণ চক্রবর্তী, কেমন আছেন অভিনেতা?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্ঘটনার কবলে ‘একেন বাবু’ (Eken Babu)। গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন ‘একেন বাবু‘ অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty Accident) । অভিনেতার গাড়িতে ধাক্কা সরকারি বাসের। টালিগঞ্জ থেকে এক্সাইড মোড়ের দিকে যাওয়ার সময় চারু মার্কেটের কাছে ঘটে দুর্ঘটনা। একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন অভিনেতা। তখনই দুর্ঘটনাটি ঘটে। অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর গাড়িতে ধাক্কা মারে বাসটি (Anirban Chakraborty Accident)। দুর্ঘটনার জেরে ভেঙে যায় অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর গাড়ির কাচ। তবে বড়সড় কোনও বিপদ ঘটেনি। অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পান পর্দার ‘একেন বাবু’। অভিনেতা…

