নামমাত্র খরচেই আপনার সাধারণ সাইকেল হবে ই-সাইকেল! জেনে নিন উপায়
#কলকাতা: যখন গাড়ির এত বাড়বাড়ন্ত হয়নি, তখন সাইকেলই ছিল ভরসা! কিন্তু বাজারে নানা উন্নত প্রযুক্তি বিশিষ্ট গাড়ি, মোটরবাইক, স্কুটার কিংবা স্কুটি আসার পরে সাইকেলের জনপ্রিয়তা কমেই গিয়েছিল। আসলে হাতে টাকা-পয়সা না-থাকলেও তো গাড়ি কিংবা বাইক কিনতে কোনও সমস্যাই থাকে না। কারণ সহজ ইএমআই-এর বন্দোবস্ত তো হাতের কাছেই রয়েছে! কিন্তু করোনা অতিমারী আসায় মানুষ বুঝতে পেরেছে সাইকেলের মর্ম। ফের বেড়ে গিয়েছে সাইকেলের কদর। এমনও নজির রয়েছে, মানুষ আজ সাইকেলে চড়ে পাড়ি দিচ্ছেন দেশ অথবা বিদেশেও! আর প্রযুক্তির উন্নতির হাত ধরে…

