Mounjaro: সুগার আর মোটা হয়ে যাওয়ার আতঙ্কে রোজ মরে বাঁচার দিন শেষ! লিলি-র ব্লকবাস্টার ইঞ্জেকশন এল ভারতেও…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মোটা থেকে রোগা হতে কে না চায়? কিন্তু কসরত না করে সেটাই যদি একটা ইঞ্জেকশন কিংবা ওষুধে হয়ে যায় তাহলে তো কথাই নেই। এরকম গ্রাহদের কথা ভেবেই এলি লিলি অ্যান্ড কোম্পানি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভারতের বাজারে ডায়াবেটিস ও ওজন কমানোর ওষুধ মুঞ্জারো (Mounjaro) চালু করেছে। এই ওষুধটি টাইপ-২ ডায়াবেটিস (Diabetes) এবং স্থূলতার (Obesity ক্ষেত্রে কার্যকর। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) থেকে বিপণন অনুমোদনের পর, মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট এই ইঞ্জেকশন বাজারে এনেছে। কোম্পানির বিবৃতি অনুয়ায়ী, স্থূলতা, অতিরিক্ত ওজন এবং টাইপ…

