Elvis Yadav: ভোররাতে এলভিসের বাড়িতে ১২ ডজন গুলি… সলমানের ঘনিষ্ট হওয়ার জন্যই কি মুখোশধারী বন্দুকবাজের হামলা?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফাঁড়া যেন কাটছেই না এলভিস যাদবের। গুরুগ্রামে রবিবার ভোরে ইউটিউবার ও ‘বিগ বস’ বিজয়ী বাড়ির সামনে গুলি চালায় দুষ্কৃতীরা। পুলিস জানিয়েছে, ভোর সাড়ে পাঁচটা থেকে ছ’টার মধ্যে ঘটনাটি ঘটে। তিনজন দুষ্কৃতী মোটরবাইকে এসে গুরুগ্রাম সেক্টর ৫৭–এর বাড়ির সামনে ২৫ থেকে ৩০ রাউন্ড গুলি চালায়। বাড়ির দুটি তলা লক্ষ্য করে চলে গুলি। ওই বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকেন এলভিস। কেয়ারটেকার ও পরিবারের কয়েকজন সদস্য বাড়িতে থাকলেও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। জনপ্রিয় ইউটিউবার এবং…

