কলকাতায় ইডি-র রেড! উদ্ধার ২০ কোটি, ঘনাচ্ছে রহস্য
#কলকাতা: কলকাতায় ইডি-র রেড চলাকালীন জনৈক অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হল ২০ কোটি টাকা। সূত্রের খবর, অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের কাছে হরিদেবপুরের ডায়মন্ড সিটি সাউথের আবাসনের বিছানা ও আলমারি থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ টাকা। ব্যাঙ্কের সহায়তায় নগদ গুনে দেখা যায় ২০ কোটি প্রায়। ২০ টি ফোনও উদ্ধার করেছে ইডি। পাওয়া গিয়েছে সোনা ও বৈদেশিক মুদ্রাও। জানা যাচ্ছে, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত অর্পিতা। বাংলার পাশাপাশি তামিল ও ওড়িয়া সিনেমায় অভিনেত্রী হিসেবে কাজ করেছেন। ২০১১ সালে ‘বিদেহীর খোঁজে রবীন্দ্রনাথ’ শীর্ষক একটি সিরিয়ালে…

