মঞ্চ বদলেছে, গেম বদলেছে, সেই শীতল ঔদ্ধত্যেই সৌরভের শাসন…স্টেপআউট করে সঞ্চালনাও
Sourav Ganguly Big Boss Bangla: তাঁর মঞ্চ বদলেছে, তাঁর গেমও বদলেছে, তবে তিনি বদলাননি কিন্তু। মাঠের সেই চেনা শীতল ঔদ্ধত্যেই সৌরভের শাসন দেখছে রিয়ালিটি শো। স্টেপআউট করেই সঞ্চালনা করছেন… জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক দশকের প্রতীক্ষার অবসান হয়েছে। দারুণ ছন্দে চলছে ‘বিগ বস বাংলা’র তৃতীয় মরসুম। সাতটি এপিসোড দেখে ফেলেছে বাঙালি দর্শক। ২০১৩ সালে অনুষ্ঠিত ‘বিগ বস বাংলা’ প্রথম সিজন সঞ্চালনা করেছিলেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। দ্বিতীয় সিজন হয়েছিল ২০১৬ সালে। সেবার সঞ্চালনার গুরুভার ছিল বঙ্গের সুপারস্টার জিতের কাঁধে।…

)