Google Doodle: আমবাঙালির অতি প্রিয় ফুচকার সঙ্গে দ্বাপরের দ্রৌপদী আর কলির গুগলের কী সম্পর্ক?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুচকা, পানি পুরী, গোলগাপ্পা– যে নামেই ডাকো না কেন, তার মহিমা বিন্দুমাত্র কমে না। ফুচকার সঙ্গে বাঙালির সাংঘাতিক ঘনিষ্ঠ সম্পর্ক। ফুচকা বললেই বাঙালির জিভে জেগে ওঠে স্বাদকোরক। ফুচকার সঙ্গে সম্ভবত বাঙালিকন্যারই সব চেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক। এহেন ফুচকা এবার আলাদা করে উঠে এল গুগলে। গুগল ডুডলে জায়গা করে নিল ফুচকা। শুধু পিকচারস্কিউ ডুডল নয়, আজ বুধবার একটি ডুডল গেমও তারা দিয়েছে। ফুচকা নিয়ে গুগল সেলিব্রেশনের কথা প্রথম ভেবেছিল ২০১৫ সালেই। মধ্যপ্রদেশের ইন্দোরে এক রেস্তোরাঁ এক…

