Sushila Karki: নেপালে ইতিহাস! রাষ্ট্রপতি ভবনে শপথ নিয়ে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন প্রাক্তন বিচারপতি সুশীলা কার্কি…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নেপালের (Nepal) ইতিহাসে প্রথম মহিলা হিসাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (Chief Justice) হয়েছিলেন তিনি। এ বার প্রথম মহিলা হিসেবে প্রধানমন্ত্রীর (First Woman Prime Minister of Nepal) কুর্সিতে বসলেন ৭২ বছরের সেই সুশীলা কার্কী (Sushila Karki)। শুক্রবার রাত সওয়া ৯টায় রাষ্ট্রপতি (President) রামচন্দ্র পৌডেলের কাছে শপথবাক্য পাঠ করেছেন তিনি। কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবন শীতল আবাস থেকে এক বিবৃতিতে সে কথা জানানো হয়েছে। বুধবারই পরবর্তী রাষ্ট্রনেতা হিসেবে সুশীলাকে বেছে নিয়েছিলেন আন্দোলনকারী ছাত্র-যুবরা। নেপালের সংবাদমাধ্যম জানাচ্ছে, সে দিন অন্তর্বর্তী…

