মাঝ আকাশেই জ্বালানি ভরল সুখোই, ফ্রান্সকে ধন্যবাদ ভারতের
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত এবং ফ্রান্সের মধ্যে বাড়তে থাকা সম্পর্কের অংশ হিসাবে এবার দেখা গেল এক নতুন দৃশ্য। ফরাসি বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমানগুলিকে মাঝ আকাশে জ্বালানি দেয়। আইএএফ কন্টিনজেন্টটি রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সের (RAAF) ডারউইন ঘাঁটির দিকে যাচ্ছিল। একটি সামরিক মহড়া, পিচ ব্ল্যাক ২০২২-এ অংশ নিতে যাচ্ছিল তারা। এই যাত্রাপথে ফাইটার জেটগুলির জ্বালানি সরবরাহের প্রয়োজন হয়। মাঝ আকাশে রিফুয়েলিং সাপোর্টের জন্য ফরাসি এয়ার অ্যান্ড স্পেস ফোর্সকে ধন্যবাদ জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী। এটি…

