Eye flu: দ্রুত ছড়াচ্ছে চোখের সংক্রমণ, নিচ্ছে ভয়াবহ আকার, কীভাবে নিজেকে বাঁচাবেন? রইল চিকিৎসকের মত
প্রতি বছর বর্ষায় এমন সংক্রমণ দেখা দেয়। কিন্তু এই বছর সংক্রমণের প্রকোপ বেড়েছে, সারা দেশেই ছড়িয়ে পড়ছে সংক্রমণ। বর্ষায় নানা রকম রোগ সংক্রমণের আশঙ্কা বৃদ্ধি পায়। এর মধ্যে অন্যতম চোখের সংক্রমণ। ছোটদের পাশাপাশি বড়দের মধ্যেও চোখের সংক্রমণ বাড়ছে। এই রোগের প্রাথমিক লক্ষণ হল চোখ লাল হয়ে যাওয়া এবং পরবর্তীকালে চোখে ব্যথা। প্রতি বছর বর্ষায় এমন সংক্রমণ হলেও, এই বছর সংক্রমণের প্রকোপ বেড়েছে বলেই মনে করা হচ্ছে। সারা দেশেই ছড়িয়ে পড়ছে সংক্রমণ। ছত্তিশগড়ের প্রতিটি জেলায় এধরনের রোগীর সন্ধান পাওয়া যাচ্ছে।…

