Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Heat Wave: দেড়শো বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা! তাপপ্রবাহে নাজেহাল জাপান
Heat Wave: দেড়শো বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা! তাপপ্রবাহে নাজেহাল জাপান

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাপানে ভয়াবহ দাবদাহে বিপর্যস্ত জনজীবন। শুক্রবার পূর্ব জাপানে প্রায় দেড়শো বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। টোকিয়োর আশপাশের অঞ্চলে এক সপ্তাহ ধরে টানা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জাপানের পশ্চিমাঞ্চল নাগয়াতে একদিন আগেই তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়া দফতরের মতে, আগামি কয়েক দিনের মধ্যেই বৃষ্টি হতে পারে, তখন তাপমাত্রা খানিকটা কমতে পারে বলে অনুমান। প্রায় ৪ কোটি মানুষের আবাসস্থল টোকিয়োতে পাওয়ার গ্রিড ব্যবহার বিপজ্জনক মাত্রায় পৌঁছে যাওয়ায় বিদ্যুৎ-বিভ্রাটের আশঙ্কা…

Read More