মাত্র ৪ মাসে ১ মিলিয়ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে তথ্য চুরি! আপনার প্রোফাইল সুরক্ষিত?
#নয়াদিল্লি: কমিউনিকেশনের দুনিয়া যত দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে, ততই দ্রুত বাড়ছে স্ক্যামিংয়ের সমস্যা। সাইবার ক্রাইম এই মুহূর্তে সারা বিশ্বেই উদীয়মান সমস্যাগুলির মধ্যে একটি। সম্প্রতি এক ইন্টেলিজেন্স ফার্ম দাবি করেছে যে, একজন সাইবার ক্রিমিনাল মাত্র ৪ মাসে ১ মিলিয়ন Facebook অ্যাকাউন্টের ক্রেডেন্সিয়াল পেয়েছে। এর কারণ অবশ্যই Facebook ফিশিং স্ক্যাম। প্রতিদিনই গড়ে হাজার হাজার Facebook অ্যাকাউন্ট এই ফিশিং স্ক্যামের খপ্পরে চলে আসছে। সম্প্রতি PIXM নামের একটি অ্যান্টি-ফিশিং স্ক্যাম ফার্ম Facebook-এর ল্যান্ডিং পেজের বিকল্প হিসেবে ফোনের লগইন গেটওয়ে হিসেবে ব্যবহার করেছে। এর…

