নেই কর্মীরা, খাঁ খাঁ করছে বিল্ডিং! খালি হচ্ছে মেটা, মাইক্রোসফটের অফিস
নয়া দিল্লি: সম্প্রতি বিপুল সংখ্যায় কর্মী ছাঁটাই করেছে ফেসবুকের (Facebook) প্রধান সংস্থা মেটা (Meta)। মাইক্রোসফটও (Microsoft) একই পথে হেঁটেছে। ফলে কাজের জায়গাইয় নেই অর্ধেক কর্মীও। যারা আছেন তাঁদের বেশিরভাগই ‘ওয়ার্ক ফ্রম হোম’ (Work From Home) কাজ করছেন। এই পরিস্থিতিতে এবার অফিস স্পেস খালি করছে এই দুই সংস্থা। ওয়াশিংটনের সিয়াটেল এবং বেলভিউ-এর অফিস বিল্ডিং খালি করার কাজ শুরু করেছে এই দুই অফিস। সিয়াটল টাইমস জানিয়েছে , ফেসবুক শুক্রবার নিশ্চিত করেছে যে সিয়াটলের ডাউনটাউনের অফিসগুলিকে সাব লিজ করার কাজ শুরু হয়েছে…

