Indian Railways: যাত্রীদের জন্য খুশির খবর! বাতিল টিকিটের টাকা আর ডুববে না! যাত্রী-বান্ধব নিয়ম আনছে ভারতীয় রেল
Indian Railways: টিকিট বাতিলের টাকা খোয়ানোয় বিরক্ত? ভারতীয় রেল এখন আরও যাত্রী-বান্ধব রিফান্ড নীতির পরিকল্পনা করছে। জানুন কীভাবে বাতিল টিকিটে আরও বেশি টাকা ফেরত পাবেন যাত্রীদের জন্য সুখবর! ক্লার্কেজ ফি কমানোর, এমনকী তা ছেঁটে ফেলার প্রস্তুতি নিতে শুরু করেছে ভারতীয় রেলওয়ে। কিন্তু কী এই ক্লার্কেজ ফি? এটি আসলে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ। যখন কোনও যাত্রী ওয়েটিং লিস্টে থাকা টিকিট ক্যান্সেল বা বাতিল করে দেন, তখন সেই ফি-টি কাটা হয়। বেশি পরিমাণে মানুষ অনলাইনে টিকিট বুক করছেন এবং টিকিটের দামও কমে…

