Fake Currency: শহরে ফের জাল নেটোর হদিস! পাচারকারীকে দেখে হতবাক পুলিশ
#কলকাতা: চুরি করার সময় ধরা পড়েন অনেকেই তবে শাস্তি পেয়ে সবাই যে সেই অন্ধকার পথ ছেড়ে দেয় তা হয়তো মিথ্যা প্রমাণ করল শনিবার জাল নোট পাচারের ঘটনা। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে তপসিয়া এলাকায় অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ। সেখানেই জাল টাকা-সহ হাতেনাতে পাকড়াও হয় রকিমুলকে। তপসিয়া অঞ্চল থেকে দেড় লক্ষ জাল টাকা-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতের কাছ থেকে ৩০০টি জাল ৫০০ টাকার নোট পাওয়া গিয়েছে। তদন্তকারীদের অনুমান, জাল নোট কারবারে অন্যতম মূল…

