Kangna Ranaut: ‘বলিউডের পুরষ্কার মঞ্চের ওই ‘অকেজো ট্রফি’র থেকে একটা শাড়ি উপহার হিসেবে বেশি প্রিয়…’
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শাড়ি পেয়ে বেজায় খুশি ‘কুইন!’ পুরষ্কার ছুঁড়ে ফেলে জড়িয়ে ধরলেন কাঞ্জিভরম রাষ্ট্রপতি পুরষ্কার-প্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রানাউত। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বায়োপিক ‘ইমারজেন্সি’ দর্শকদের পছন্দের তালিকায় বেশ উপরের সারিতে রয়েছে। ইন্দিরা গান্ধীর নাম ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। থিয়েটার হলের পর এটি বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিং করা হচ্ছে। ছবিটিতে অভিনয়ের জন্য অভিনেত্রী একজন ভক্তের থেকে চিঠি এবং একটি কাঞ্জিভরম শাড়ি উপহার পেয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে চিঠিটি শেয়ার করে কঙ্গনা বলেছেন যে বলিউডের পুরষ্কার বিতরণের মঞ্চের সেইসব ‘অকেজো…

