বিদেশে চাকরির স্বপ্ন, বিমানবন্দরে পৌঁছতেই মা-বাবার সামনেই গ্রেফতার ছেলে !
নয়াদিল্লি: বিদেশে কাজ করবেন। দু’হাতে রোজগার হবে। এমন স্বপ্ন নিয়েই দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছিলেন যুবক। কিন্তু কাউন্টারে যাওয়া মাত্র গ্রেফতার। যুবকের কাছ থেকে জাল সুইডিশ ভিসা বাজেয়াপ্ত করেছে পুলিশ। ভিসার জন্য এজেন্টকে ১০ লাখ টাকা দিয়েছিলেন যুবক। কিন্তু এজেন্ট যে জাল ভিসা ধরিয়ে দিয়েছে ঘুণাক্ষরেও টের পাননি। জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন সন্দীপ নামের ওই যুবক। ছেলেকে বিমানবন্দরে বিদায় জানাতে এসেছিলেন তাঁর মা-বাবা। এমন ঘটনায় রীতিমতো ভেঙে পড়েছেন তাঁরা। কোটিপতি হওয়াই স্বপ্ন হরিয়ানার কুরুক্ষেত্রের বাসিন্দা সন্দীপের। তাঁর গ্রামের অনেক…

)