‘ভুয়ো’ ফায়ার অ্যালার্ম, কলকাতায় অবতরণের আগে আতঙ্ক ছড়াল ইন্ডিগো বিমানে
কলকাতায় অবতরণের আগে ‘ফায়ার অ্যালার্ম’ বেজে উঠেছিল। তার জেরে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছিল ইন্ডিগোর একটি বিমানে। জরুরি ভিত্তিতে বিমানটি কলকাতায় অবতরণ করে। যদিও পরীক্ষা-নিরীক্ষার পর উড়ান সংস্থার তরফে দাবি করা হয়েছে, বিমানে আগুন লাগেনি। ভুয়ো ‘ফায়ার অ্যালার্ম’ বেজেছিল। রবিবার সকালে কলকাতায় অবতরণের আগে দিল্লি থেকে আগত ইন্ডিগোর ৬ই-২৫১৩ (ভিটি-আইজেএ) বিমানের মালপত্র রাখায় জায়গা থেকে ‘ফায়ার অ্যালার্ম’ বেজে ওঠে। অগ্রাধিকারের ভিত্তিতে অবতরণের জন্য এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে (এটিসি) আর্জি জানান পাইলট। বিমানের ভিতরে ‘মে ডে’ (জীবন ঝুঁকির মধ্যে আছে, এমনই জরুরি…

