Bangladesh Flood: বন্যায় ডুবেছে দেশ, কাঁদছে মানুষ! ত্রাণে নিজেদের কষ্টের সঞ্চয় দান যৌনকর্মীদের…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সমাজে তাঁদের জায়গা মেলেনি। মেলেনি সম্মান। প্রান্তিক তকমায় তাঁদের রোজের বেঁচে থাকা। পেট ভরানোর জন্য তাঁদের লড়াই রোজ শরীর বেচে। সেই তাঁরাই এবার মানবতার প্রবল সংকটে এগিয়ে এলেন জীবনের রুপোলি রেখার মতো। যৌনকর্মীর অন্ধকার পেশার ভরসায় খড়কুটো খুঁজে পেলেন বন্যার্ত মানুষ। কায়ক্লেশে জমানো দেড় লক্ষ টাকা ময়মনসিংহের যৌনকর্মীরা তুলে দিলেন বন্যার্তদের ত্রাণ তহবিলে। বেনজির বন্য়ায় এখন বানভাসি বাংলাদেশ। পরিস্থিতি এখনও সামাল দেওয়া যায়নি। এরই মধ্যে ফরাক্কা বাঁধের মোট ১০৯টি গেট খোলা হয়েছে। প্লাবিত হয়েছে শহরের…

