Utpalendu Chakraborty Passes Away: চিরতরে চোখ বুজলেন ‘চোখ’-এর স্রষ্টা! শোকের ছায়া বাংলা ছবির জগতে…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলে গেলেন ‘চোখে’র জন্মদাতা! তিনি একজন আন্তর্জাতিক পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কার ও বঙ্গবিভূষণ পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্রকার। তিনি উৎপলেন্দু চক্রবর্তী। আজ, মঙ্গলবার সন্ধে ৫:৫০ মিনিটে পরলোকগমণ করেছেন। রেখে গেলেন তাঁর দুই কন্যা– চিত্রাঙ্গদা এবং ঋতাভরী চক্রবর্তীকে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। তবে গত ৩-৪ দিন ধরে তাঁর স্বাস্থ্যের অনেকটাই অবনতি ঘটে। এদিন তাঁর রিজেন্ট পার্কের বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন ঋতাভরী চক্রবর্তীর বাবা। মৃত্যুকালে উৎপলেন্দুর বয়স হয়েছিল ৭৬ বছর। ভিড় থেকে সরে…

