Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
এএফসি এশিয়ান কাপে খারাপ পারফরম্যান্স, ফিফা ক্রমতালিকায় ১৫ ধাপ নামলেন সুনীলরা
এএফসি এশিয়ান কাপে খারাপ পারফরম্যান্স, ফিফা ক্রমতালিকায় ১৫ ধাপ নামলেন সুনীলরা

শুভব্রত মুখার্জি: ভারতীয় ফুটবলকে ঢেলে সাজানোর অঙ্গীকার নিয়েছেন এআইএফএফের সভাপতি কল্যাণ চৌবে। গ্রাসরুট লেভেল থেকেই তাঁর নেতৃত্বে ডেভেলপমেন্টের কাজ শুরু করেছে এআইএফএফ। বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে খেলা লক্ষ্য তাদের। সেই স্বপ্ন বাস্তবায়িত হবে কিনা, সে কথা সময় বলবে। তবে তার আগেই বড়সড় ধাক্কা খেলেন ভারতীয় ফুটবলের সমর্থকরা। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ক্রমতালিকা। সেই তালিকাতে অনেকটাই নীচে নেমে গিয়েছেন সুনীল ছেত্রীরা। সাম্প্রতিক সময়ে খারাপ পারফরম্যান্সের কারণেই তাঁরা ১৫ ধাপ নীচে নেমে গিয়েছেন। সম্প্রতি এএফসি এশিয়ান কাপে…

Read More