Asia Cup 2025: পাকিস্তানের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক! এশিয়া কাপ ভারতেরই..
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনবদ্য তিলক বর্মা। পাকিস্তান বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক। এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে ৫ উইকেটে জিতল টিম ইন্ডিয়া। গ্রুপ পর্যায়ের পর এবার ফাইনাল। এশিয়া কাপে ভারতের কাছে ফের হারল পাকিস্তান। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ওপেনিং জুটিতেই ৯৪ রান তোলে ফেলে পাকিস্তান। তখন বুমরাহকে রীতিমতো চাপে রেখেছিলেন পাক ব্যাটাররা। এরপর ভারতের স্পিনারদের সামনেই ধরাশায়ী হয়ে যান পাকিস্তান। প্রথম তিনজনের পর আর কেউ দুই সংখ্যায় পৌঁছয়নি। ১৪৬ রানে অলআউট…

