Bengaluru Stampede: দায় এড়াতে পারে না RCB! বেঙ্গালুরু বিভীষিকায় বিরাটদের বিরুদ্ধে FIR…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় বিরাটদের বিরুদ্ধে দায়ের হল FIR। ১৮ বছর পর প্রথমবার আইপিএল জিতেছে RCB। বুধবার বেঙ্গালুরুতে ফেরে এবারের আইপিএল চ্যাম্পিয়ন। বিজয়ীদের সংবর্ধনা দিতে বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় উৎসবের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই বিজয় উৎসব বদলে যায় বিষাদে। পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১১ জন। আহত কমপক্ষে ৭৫ জন। বিনামূল্যে পাসের গুজবকে ঘিরে হুড়োহুড়ি পড়ে যায় স্টেডিয়ামের ৭ নম্বর গেটে। যা থেকেই এই পদপিষ্ট হওয়ার ঘটনার সূত্রপাত। জানা…

