আইআইটি-র প্রথম মহিলা ডিরেক্টর, কে এই ডক্টর প্রীতি অঘল্যম? কোন ক্যাম্পাস থাকবে তাঁর দায়িত্বে?
IIT Madras Zanzibar: সাগর পাড়ে আইআইটি-র ক্যাম্পাস তৈরি হবে একথা আগেই শোনা গিয়েছিল। জানা গিয়েছে, তানজানিয়ার জাঞ্জিবারে ক্যাম্পাস খুলছে আইআইটি ম্যাড্রাস কর্তৃপক্ষ। এবছর অক্টোবর মাস থেকে সেখানে শুরু হবে পঠনপাঠন। আইআইটি ম্যাড্রাসের ডিরেক্টর ভি কামাকোটি জানিয়েছেন আইআইটি ম্যাড্রাস জাঞ্জিবার ক্যাম্পাসের দায়িত্ব পেতে চলেছে ডক্টর প্রীতি অঘল্যম। এই প্রথম আইআইটিতে যুক্ত হতে চলেছেন কোনও মহিলা ডিরেক্টর। প্রসঙ্গত উল্লেখ্য, আইআইটির প্রথম মহিলা ডিরেক্টর প্রীতি নিজেও একজন আইআইটিয়ান। বি টেক ডিগ্রির পড়াশোনা সম্পন্ন করেছে আইআইটি ম্যাড্রাস থেকেই। আইআইটির প্রথম মহিলা ডিরেক্টরের কেরিয়ার ২০১০…

