ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Indian Economy : পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা যত বাড়ছে, ততই ঘনীভূত হচ্ছে ভারতের অর্থনৈতিক সংকট। ইরান, ইজরায়েল আমেরিকার (Iran Israel War) সংঘাত এখন এক ভয়ংকর মোড়ে দাঁড়িয়ে। ট্রাম্পের হুঁশিয়ারি ও পাল্টা ইরানের হামলার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে ১০০ ডলার ছাড়িয়ে ১১৪ ডলারে পৌঁছেছে—যা ২০২২ সালের পর সর্বোচ্চ। এই পরিস্থিতির মাঝেই আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিচ (Fitch) এক চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করে ভারতকে সতর্ক করেছে। ফিচের রিপোর্টে কেন ‘ধাক্কা’ খেল ভারত ? সোমবার প্রকাশিত ‘ইরান কনফ্লিক্ট পোজেস নিউ…

