Flight Incident: আকাশেই খুলে পড়ল চাকা, জরুরি অবরতণ যাত্রীবোঝাই বোয়িং বিমানের
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিমান ওড়া মাত্রই জরুরি অবতরণ। উড়ন্ত বিমানের চাকা খুলে পড়লো রাস্তায় থাকা গাড়ির ওপর। মার্কিন প্রদেশ থেকে জাপানের উদ্দেশ্যে ওড়ার কিছুক্ষণ পরই বৃহস্পতিবার যাত্রীবাহী বোয়িং ৭৭৭ বিমানকে জরুরি অবতরণ করতে হয়েছে। কারণ টেকঅফ করার পরই খুলে পড়ল চাকা। শুধু তাইই নয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে সেই হাড়হিম করা ঘটনা। তারপরই সেই ভিডিয়োতে দেখা যায় ইউনাইটেড এয়ারলাইনসের বিমানটি উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই এর একটি চাকা খুলে পড়ে যায়। অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে ইউনাইটেড…

