Flutrr- এর সাফল্য অব্যাহত: ভারতীয় স্থানীয় ভাষার ডেটিং অ্যাপ Flutrr ৪ কোটি টাকার বিনিয়োগ সুনিশ্চিত করেছে
দিল্লি: অনলাইন ডেটিং একটি বৃহত্তর ক্ষেত্র এবং প্রশ্নাতীতভাবে এই ক্ষেত্রে Flutrr খুব কম সময়ের মধ্যে একটি অত্যন্ত প্রভাবশালী ছাপ রেখেছে। সংখ্যার নিরিখে বলতে গেলে Flutrr app এখনো পর্যন্ত ৬,০০,০০০ -এরও বেশি ইউজার ডাউনলোড করেছেন এবং এর মোট সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৪,০০,০০০ এরও বেশি। তবে, Flutrr-র সাফল্য শুধু সংখ্যায় নয়, ভারত জুড়ে বিভিন্ন জাতি সম্পর্ক স্থাপনে। সদ্যসমাপ্ত প্রি-সিরিজ রাউন্ডে Flutrr প্রায় ৪ কোটির কিছু বেশি বিনিয়োগ সুনিশ্চিত করেছে এবং এই সাম্প্রতিকতম প্রি-সিরিজ রাউন্ডে Times of India Group এবং Chennai Angels মতো…

