‘নিজেই ৩৭ জনের নাম সুপারিশ করেছিলেন’, প্রাক্তন CBI কর্তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
প্রকাশ সিন্হা, অনির্বাণ বিশ্বাস, সমীরণ পাল, কলকাতা : যে ব্য়ক্তি চন্দন মণ্ডলের (Chandan Mondal) নাম বলেছিলেন, তিনি নিজেই চাকরির জন্য ৩৭ জনের নাম সুপারিশ করেছিলেন। আদালতে নাম না করে এভাবেই, প্রাক্তন CBI কর্তা উপেন বিশ্বাসের (Upen Biswas) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন চন্দনের আইনজীবী। কতটা প্রভাবশালী বোঝা যাচ্ছে। চন্দন নিয়ে পাল্টা জবাব দিলেন উপেন বিশ্বাসও। স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় যখন তোলপাড় গোটা রাজ্য, তখনই রঞ্জনের নাম সামনে এনে বোমা ফাটিয়েছিলেন প্রাক্তন সিবিআই কর্তা ও মন্ত্রী উপেন বিশ্বাস। যে সৎ রঞ্জনের…

