Super-Sized Species of Trapdoor Spider: বিরল প্রজাতির ফাঁদ-পাতা মাকড়সা খুঁজে পেলেন বিজ্ঞানীরা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অস্ট্রেলিয়ায় ‘ট্র্যাপডোর’ মাকড়সার বিশালাকার একটি প্রজাতি খুঁজে পেয়েছেন গবেষকেরা। এই প্রজাতির মেয়ে মাকড়সাগুলি বন্য পরিবেশে ২০ বছরের বেশি সময় পর্যন্ত বেঁচে থাকতে পারে। লম্বায় হতে পারে সর্বোচ্চ ৫ সেন্টিমিটার। পুরুষ মাকড়সাগুলি ৩ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডেই শুধু এই প্রজাতিটির দেখা মেলে। ইংরেজি শব্দ ‘ট্র্যাপডোর’–এর অর্থ, এ এমন এক দরজা যা ফাঁদ হিসেবে ব্যবহার করা হয়। এই মাকড়সার এই রকম নাম দেওয়ার কারণ, এরা পোকামাকড় শিকার করতে পাতা দিয়ে দরজার মতো এক ধরনের…

