পুলিশের সঙ্গে মারামারি, বশে আনতে শকগানের ব্যবহার; গ্রেপ্তার অলিম্পিক্স পদক জয়ী
বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ী ফ্রেড কেরলে। জানা যায়, গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ান তিনি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে একটা সময় শকগানের ব্যবহার করা হয় তাঁর উপর। অনলাইন রেকর্ডের উদ্ধৃতি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে ফ্রেড কেরলের বিরুদ্ধে একজন পুলিশ অফিসারকে মারধর এবং উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ রয়েছে। এই কারণে শুক্রবার সকালে তাঁকে জেলে পাঠানো হয়েছিল। ইউএসএ টুডের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে মিয়ামি বিচ পুলিশ বিভাগ গ্রেপ্তারের সময় শরীরের লাগানো…

