মারণ রোগের চিকিৎসায় ইমিউনো থেরাপি নিয়ে যুগান্তকারী আবিষ্কার ! নোবেল পাচ্ছেন ৩ বিজ্ঞানী
কলকাতা: ক্যানসারের মতো মারণ রোগের চিকিৎসায় ইমিউনো থেরাপি নিয়ে যুগান্তকারী আবিষ্কার। চিকিৎসায় এবারের নোবেল পাচ্ছেন আমেরিকা-জাপানের ৩ বিজ্ঞানী। নোবেল পাচ্ছেন আমেরিকার বিজ্ঞানী মেরি ই ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং জাপানের সাইমন সাকুগুচি। এবিপি আনন্দ-কে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার বলেন, ‘ক্যানসারের বিরুদ্ধে বডির নিজস্ব ইমিউনিটি কাজ করতে পারে না। টি রেগুলেটারি সেল (T Regulatory Cells) খারাপ কাজ করে। কিন্তু এই টি রেগুলেটারি সেল যে উৎস , যে গোত্র, যে জিন, তার নাম ফক্স পি থ্রি। এই ফক্স পি থ্রি (Fox P3) জিনটাকে…

