KIFF 2024: ‘উই ওয়ান্ট জাস্টিস!’ ফিল্মোত্সবে ফ্রান্সের পরিচালকের মুখে আরজি কর কাণ্ড…
সৌমিতা মুখোপাধ্যায়: উই ওয়ান্ট জাস্টিস। সময়ের স্লোগান যেন মিলিয়ে দিয়েছে কলকাতা আর প্যারিসকে। শহরের চলচ্চিত্র উৎসবে এসে নারী নির্যাতনের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধের বার্তাই দিয়ে গেলেন ফ্রান্সের মহিলা পরিচালক ক্যারোলিন ভিগনাল। এই প্রথমবার এসেছেন তিলোত্তমায়। প্রদর্শিত হচ্ছে তাঁর ছবি। ক্যারোলিন কথায় কথায় জানালেন, তিলোত্তমার বিচারের জন্য এ শহরের লড়াইয়ের কথা তিনি জানেন। তাঁর নিজের দেশও একই বিষয়ে উত্তাল। ৭২ বছরের এক নির্যাতিতার বিচার চেয়ে হাজার হাজার মানুষ পথে নেমেছেন সেখানে। নির্যাতনের নিরিখে মেয়েদের কি তাহলে আলাদা কোনও দেশ নেই? এক…

