Emmanuel Macron get slapped from wife: স্ত্রীর হাতে চড় খান প্রেসিডেন্টও? ভিডিয়ো ভাইরাল হতেই ম্যাক্রোঁ বললেন, ‘সত্যি সত্যিই…’
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্ত্রীর হাতে চড় খেয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (French President Emmanuel Macron)? এক ভাইরাল ভিডিয়ো (Viral Video) ঘিরে তৈরি হয়েছে এমনই জল্পনা। রবিবার সামনে আসে একটি ভিডিয়ো। যেখানে দেখা যায়, বিমান ভিয়েতনামের হ্যানয়ে অবতরণের পর, প্লেনের দরজা খোলার সময় ব্রিজিত ম্যাক্রোঁ (Brigitte Macron) দু’হাত দিয়ে প্রেসিডেন্ট স্বামী ইমানুয়েল ম্যাক্রোঁর মুখ ও চোয়ালের উপর চাপ দেন। যারপরই ম্যাক্রোঁ হালকা ঘুরে তাকিয়ে হাসেন ও ক্যামেরার দিকে হাত নাড়েন। এরপরই লাল পোশাক পরিহিতা ব্রিজিত ম্যাক্রোঁ স্বামী ইমানুয়েল…

