দিদির শেষকৃত্যের সময়ে ওই চিতার আগুনেই ঝাঁপ দিলেন ভাই! চরম সিদ্ধান্তে শোকস্তব্ধ পরিবার
ভোপাল: মর্মান্তিক ঘটনায় হতচকিত পরিবার। এমনটা যে কখনও হতে পারে তা কল্পনাও করতে পারেনি পরিবার। দিদির অন্ত্যোষ্টি (Funeral) চলার সময় সেই চিতার আগুনেই (Fire) ঝাঁপ দিলেন ভাই। এমন ঘটনার পর শোকস্তব্ধ পরিবার-পরিজন থেকে এলাকবাসীও। ঠিক কী ঘটেছে? সোমবার পুলিশ (Police) জানিয়েছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সাগর জেলায় ১৮ বছর বয়সি একটি ছেলে তাঁর খুড়তুতো দিদির শেষকৃত্য চলাকালীন সেই চিতার আগুনেই ঝাঁপ দেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। বাহেরিয়া থানার সীমানার অন্তর্গত মাঝগুয়া গ্রামের এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যও ছড়িয়েছে। খুড়তুতো বোনের…

