পাঁচ ট্রাঙ্কে ভরা ১৭ কোটি ৩২ লক্ষ টাকা! অবাক চোখে দেখল আমিরের প্রতিবেশীরা
#কলকাতা: গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের বাড়ি থেকে শেষ পর্যন্ত উদ্ধার হল ১৭ কোটি ৩২ লক্ষ টাকা৷ প্রায় দশ ঘণ্টা ধরে উদ্ধার হওয়া টাকা গোনার পর ইডি-র তরফে এই অঙ্ক জানানো হয়৷ উদ্ধার হওয়া টাকা কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় রাতেই স্ট্র্যান্ড রোডে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দফতরে নিয়ে যাওয়া হয়৷ যদিও এখনও খোঁজ নেই পলাতক আমিরের৷ তাঁর তিনটি মোবাইলই সুইচড অফ৷ আমিরকে না পেলেও তার ভাইকে আটক করেছে ইডি৷ অনলাইন গেমিং অ্যাপের নাম করে বিপুল আয়ের লোভ দেখিয়ে সাধারণ মানুষের…

