Bollywood wedding: বিয়ে সারলেন ‘কিতনি মহব্বত হ্যায়’-এর নায়িকা কৃতিকা ও ক্রিড়া সঞ্চালক গৌরব কাপুর… খুশিতে মাতল বিনোদন ও ক্রিড়া দুনিয়া
সম্প্রতি খেলার জগতে পরপর সুখবর এসেছে। বিয়ে সেরেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর। এবার বিয়ে কররলেন ক্রিড়া সঞ্চালক গৌরব কাপুর…বিয়ে সারলেন ‘কিতনি মহব্বত হ্যায়’-এর নায়িকা কৃতিকা মুম্বই: বিয়ে সারলেন কৃতিকা কামরা ও গৌরব কাপুর। ১১ মার্চ চারহাত এক হল দুই তারকার। বিয়ের অনুষ্ঠান একেবারেই গোপন রেখেছিলেন তাঁরা।বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতেই বিয়ে সারেন মুম্বইয়ে। কৃতিকা টেলিভিশনের পরিচিত মুখ। ২০০৯ সালে ‘কিতনি মহব্বত হ্যায়’ ধারাবাহিকে করণ কুন্দ্রার সঙ্গে জুটি বাঁধেন অভিনেত্রী। তাঁদের সম্পর্ক পর্দা থেকে গড়ায় বাস্তবেও। পরে সেই সম্পর্কে চিড় ধরে।…

