WATCH | Gautam Gambhir Holds First Practice Session: ভারতীয় ক্রিকেটে গম্ভীর যুগের সূচনা, টিম ইন্ডিয়ার প্রশিক্ষণ এখন ভাইরাল
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) জয়ের সঙ্গেই দ্রাবিড়ীয় সভ্য়তার (রাহুল দ্রাবিড়) অবসান হয়েছে। এবার শুরু ভারতীয় ক্রিকেটে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) যুগ! যতীন পরাঞ্জপে, অশোক মালহোত্রা এবং সুলক্ষণা নায়েকের ক্রিকেট পরামর্শদাতা কমিটি গম্ভীরেই সিলমোহর দিয়েছিল। তারপরেই বিসিসিআই গম্ভীরকেই ভারতীয় দলের হেড কোচ হিসেবে নিয়োগ করে। আগামী ২৭ জুলাই থেকে ভারত-শ্রীলঙ্কা সফর শুরু। তিনটি টি-২০ ও সমসংখ্য়ক ওডিআই খেলবে দুই পড়শি দেশ। দ্বীপরাষ্ট্রেই নতুন কোচ হিসেবে গম্ভীরের উদয় হল। শ্রীলঙ্কায় চলে এসেছে টিম। গম্ভীরের…

