Israel Palestine Conflict: ভয়ংকর পরিস্থিতি গাজায়, আল শিফা হাসপাতাল চত্বরেই গণকবর শিশু-সহ ১৭৯ জনের
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইজরায়েলি হামলায় গাজায় এখনওপর্যন্ত মৃত্যুর সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। তার মধ্যে সাড়ে ৪ হাজারের বেশি শিশু। গাজার দুই তৃতীয়াংশ মানুষ ঘরছাড়া। প্রাণভয়ে তাঁরা ছুটছেন দক্ষিণের দিকে। এরকম এক পরিস্থিতিতে ইজরায়েলি ডিফেন্স ফোর্সের দাবি, ১৬ বছর পর গাজার কর্তৃত্ব হারিয়েছে হামাস। আর ইজরায়েলের ক্রমাগত বোমাবর্ষণে গাজার হাসপাতালগুলিতে উপচে পড়ছে মানুষের লাশ। গাজার আল শিফা হাসপাতাল চত্বরে গণকবর দেওয়া হয়েছে ১৭৯ জনকে। এদের মধ্যে রয়েছে বহু শিশু। গাজার ওই বৃহত্তম হাসপাতালের প্রধান মহম্মদ আবু সালমাইয়া সংবাদমাধ্য়মে…

