আবার নিখোঁজ অ্যানাবেল? ড্যান রিভেরার রহস্যজনক মৃত্যুর পর উধাও ভুতুড়ে পুতুল
প্যারানরমাল তদন্তকারী ৫৪ বছর বয়সী ড্যান রিভেরাকে এই সপ্তাহের শুরুতে পেনসিলভানিয়ার গেটিসবার্গে তার হোটেল কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায়। একটি হন্টেড ট্যুরের কয়েক ঘন্টা পরেই এই ঘটনা ঘটে। আর তার পরেই নিখোঁজ কুখ্যাত সেই অ্যানাবেল পুতুল। এখনও পর্যন্ত কোথায় পুতুলটি রয়েছে তার খোঁজ মেলেনি। ‘ডেভিলস অন দ্য রান’ ট্যুর নামে এই অনুষ্ঠানটি হন্টেড সোলজার্স ন্যাশনাল অরফানেজে অনুষ্ঠিত হয়েছিল এবং দ্য নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে অভিশপ্ত বলে জানা গিয়েছে এমন কুখ্যাত অ্যানাবেল পুতুলটি দেখানো হয়েছিল। তবে, এখন জানা যাচ্ছে…

