অভিষেকের ডাকা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি বাতিল হাইকোর্টে!
সৌভিক মজুমদার , কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee ) ডাকা বিজেপি (BJP) নেতাদের বাড়ি ঘেরাও ( Gherao ) কর্মসূচি বাতিল করল হাইকোর্ট ( High Court ) । ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি বাতিলের নির্দেশ দেন প্রধান বিচারপতি। গত ২১ জুলাই, শহিদ দিবসের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন অভিষেক। এই কর্মসূচি জনস্বার্থ বিরোধী বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। ‘সাধারণ মানুষের হয়রানির আশঙ্কা থেকে যাচ্ছে’ ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে আপনারা কী পদক্ষেপ করেছেন?’ রাজ্যকে…

